দূর্গাপূজা; স্থানীয় সাংসদের বস্র ও নগদ অর্থ বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জে দুস্থ পরিবারের মাঝে বস্ত্র ও পূজা মন্ডপগুলোতে নগদ অর্থ বিতরণ করা করেছে।
রোববার বেলা ১১ টায় শহরের বাগমামুদালী বালুর মাঠ রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজনে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার মণ্ডল দুলালের সভাপতিত্বে
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, পৌর কাউন্সিলর মো. মুকবুল হোসেন, দর্পন মাহমুদ, যুবলীগ নেতা আবুবক্কর সিদ্দিক মিথুন, ছাত্রলীগ নেতা অাপন দাস প্রমুখ।
এদিকে, স্থানীয় এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস রোববার, সোমবার ও মঙ্গলবার একটানা গজারিয়া ও মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।







