গজারিয়ায় চোরাই গরু সহ ডাকাত চক্রের ৫ সদস্য অাটক
সম্প্রতি ঢাকা ও তার আশেপাশের কয়েকটি এলাকায় অভিনব উপায়ে গরু চুরি করতে সংঘবদ্ধ একটি চক্র।
গতকাল রাতে এই চক্রের পাঁচ সদস্যকে আটক করে ডেমরা থানা পুলিশ।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর গ্রামের একটি বাড়ী থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।
ডেমরা থানা পুলিশের এসআই মোঃ আতিকুর রহমান জানান, চক্রটি ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় সুকৌশলে গরু চুরি করত। আধুনিক অস্ত্র সজ্জিত এই ডাকাত দলটি অস্ত্রের মুখে লোকদের জিম্মি করে ডাকাতিও করেছে। সুবিশাল এক চক্রের সদস্য সংখ্যা কত তা সঠিকভাবে নিরূপণ করা না গেলেও বিভিন্ন এলাকায় তাদের যে এজেন্ট রয়েছে এ বিষয়ে তারা নিশ্চিত।
সম্প্রতি কোরবানির ঈদের আগেও চক্রটি ঢাকার ডেমরা, মাতুয়াইল সহ বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করেছে।
গতকাল রাতে অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে তারা।
তাদের দেওয়া তথ্য মতে আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর গ্রামে অভিযান চালিয়ে তদবির ও তোফায়েল মিয়ার বাড়ী থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তদবির ও তোফায়েল পালিয়ে যায়। তারা দুজন এই চক্রের সাথে জড়িত বলে ধারনা পুলিশের।
ডেমরা থানা সূত্রে জানা গেছে, আটকৃতদের বিরুদ্ধে ডেমরা, সাভার, যাত্রাবাড়ী সহ বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে।


