এসএসসির ফলাফলে এভিজেএমের চেয়ে এগিয়ে কে.কে স্কুল
243

মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাশের হারে মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এভিজেএমকে পেছনে ফেলে এগিয়ে আছে কে.কে স্কুল।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জেলার টপ ৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাজী কমর উদ্দিন গভঃ ইনস্টিটিউশনের অবস্থান ২৬ তম। অন্যদিকে, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) গার্লস হাই স্কুল অবস্থান করছে ৩০ নম্বরে।

কে.কে স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৪১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪৪ জন। পাসের হার ৮২.৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭জন।

এভিজেএম স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৩৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯৪ জন। পাসের হার ৮০.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৯জন।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলায় পাশের হারে প্রথম স্থান অর্জন করেছে টংগিবাড়ী উপজেলার স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে জেলা শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) গার্লস হাই স্কুল।

ফলাফল বিশ্লেষণ করে জেলা প্রশাসন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো এবারের এসএসসিতে। এর মধ্যে মাত্র ২ জন অনুত্তীর্ণ হয়েছে। এখানে পাসের হার ৯৭.৯৬ শতাংশ। তবে, কেউ জিপিএ-৫ পায়নি।

পাসের হারে সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল, পাসের হার ৯৭.২২ শতাংশ। তৃতীয় গজারিয়া উপজেলার হোসেন্দী হাই স্কুল, পাসের হার ৯৬.৩০ শতাংশ। চতুর্থ টংগিবাড়ী উপজেলার পুরা দুর্গাচরণ হাই স্কুল, পাসের হার ৯৬.১০ শতাংশ। পঞ্চম গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল, পাসের হার ৯৬.০৯ শতাংশ।

পুরো তালিকা-