এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দিলো ফেরি
মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনার ঘটলো। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭ টা’র দিকে ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের ‘ওয়ান-বি’ স্প্যানে এ ধাক্কা লাগে। এতে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের’ মাস্তুল ভেঙে যায়। তবে স্প্যানের কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া যাচ্ছিলো। এর আগে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। তবে সরাসরি স্প্যানে ধাক্কার ঘটনা এটাই প্রথম। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের...
২২৬
মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনার ঘটলো।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭ টা’র দিকে ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের ‘ওয়ান-বি’ স্প্যানে এ ধাক্কা লাগে। এতে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের’ মাস্তুল ভেঙে যায়। তবে স্প্যানের কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া যাচ্ছিলো।
এর আগে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। তবে সরাসরি স্প্যানে ধাক্কার ঘটনা এটাই প্রথম। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।









