উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের একসাথে কাজ করার অাহবান মুন্সিগঞ্জ ডিসির
১৮০

মুন্সিগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ডেপুটি কমিশনার (ডিসি) সায়লা ফারজানা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে তিনি এ মতবিনিময় সভা করেন।

সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করবেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-উর রশীদ, মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী দীপু, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাংবাদিক লাবলু মোল্লা, সেতু ইসলাম, মামুনুর রশীদ খোকা, সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, জসীমউদ্দিন দেওয়ান, শিহাবুল হাসান, মাহমুদুল হাসান, নুরুন্নবী মুন্না, আনোয়ার হোসেন আনু, নাদিম মাহমুদ, জুয়েল রানা, হাসান জুয়েল, আল-মামুন, ফটোসাংবাদিক সুমিত সরকার, রাজীব বাবু, মহসিন পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ